কুমিল্লা,বিজয় বার্তা ২৪
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে সর্বস্তরের জনতা। বৃহস্পতিবার সকালে কুমিল্লা শহরের প্রাণকেন্দ্র পূবালী চত্বরে দল-মত নির্বিশেষে সর্বস্তরের ছাত্র-জনতা জমায়েত হয়ে তনুর হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন।
এ সময় কুমিল্লা জেলার সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ বিক্ষোভকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।
তিনি দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন বলেও আশ্বাস দেন।