বিজয় বার্তা ২৪ ডট কম
প্রতারনা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী হুমায়ন (৪৯) ও শাহাদাৎ (৩৭) নামে দুইসহদরকে গ্রেফতার করেছেন ফতুল্লা মডেল থানা পুলিশ।
সোমবার দিবাগত রাত ২ টায় ফতুল্লার কাশীপুর হাটখোলাস্থ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন, ফতুল্লা কাশীপুর হাটখোলা বাউলবাড়ির মৃত আলাউদ্দিন আহমেদের ছেলে মো. হুমায়ন কবির ও শাহাদাৎ হোসেন।
এ বিষয়ে এসআই এনামুল জানান, প্রতারনা মামলার ওয়ারেন্ট থাকায় হুমায়ন ও শাহাদৎ নামে দুই প্রতারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। যার মধ্যে ফতুল্লা মডেল থানায় জাল জালিয়াতীর মামলা নং ১৭ (৫) ১৬। উক্ত প্রতারনা মামলায় ১৩ জন আসামীর মধ্যে দ্ইুজন গ্রেফতার হয়েছে। বাকি ১১ জন আসামী পলাতক রয়েছেন। যার মামলা নং সি আর ১০৮/১৭।
