বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক সেবন কালে হাতেনাতে আটকের পর স্থানীয় নেতাদের তদবিরে ছেড়ে দেয়া হয়েছে ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ্ বাদলের ছেলে নাজমুল হাসান সাজনকে। এ ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। প্রত্যক্ষদর্শিরা জানায়, গত শুক্রবার রাতে ফতুল্লা থানাধীন কাশীপুরে অফিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় কাশীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি অফিস থেকে মাদক সেবন কালে সাইফুল্লাহ্ বাদলের ছেলে নাজমুল হাসান সাজনসহ বেশ কয়েকজনকে আটক করে ডিবি পুলিশ। ঐ সময় সাজনের সাথে কাশীপুরের শীর্ষ মাদক ব্যবসায়ী ভুট্টও উপস্থিত ছিলেন। আটকের পর সাইফুল্লাহ্ বাদলের খোকন ও স্থানীয় যুবলীগ নেতা জোর তদবির চালিয়ে সাজনকে রেখে দেয়। স্থানীয়রা আরো জানায়, এর আগেও মাদকসহ আটকের পর তদবির করে সাজনকে ছাড়িয়ে রাখা হয়।
এব্যাপারে জেলা গোয়েন্দা শাখার পুলিশ পরিদর্শক মাসুদ জানায়, তাদের কাছে মাদক না পাওয়ায় ছেড়ে দেয়া হয়েছে। আমার টিম যখন অভিযান চালিয়েছে তখন মাদক সেবন শেষ হয়ে গেছে। তাই তাদের গ্রেফতার করা হয়নি। তবে আমরা তাদের সবাইকে নজরে রেখেছি। অভিযানটি চালিয়েছিল আমার টিমের এসআই আরিফুল। আর ভুট্ট মাদক ব্যবসায়ী কিনা আমার জানা নেই। তবে মাদক ব্যবসায়ী হলে আমরা গ্রেফতার করবো। চেয়ারম্যানের ছেলে হোক তােেত কি, অপরাধ করলে আইন সবার জন্য সমান।
তবে স্থানীয়রা জানিয়েছেন, মাদকসহ সাজন ও তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়েছিল।

