বিজয় বার্তা ২৪ ডট কম
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ¦ এ কে এম শামীম ওসমানের পক্ষে কাশীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে নৌকার প্রচারণা চালিয়েছেন নেতৃবৃন্দরা। গতকাল সোমবার বিকেলে ৭নং ওয়ার্ডের ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে শো-ডাউন করেছেন। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধান, ও ৭ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক রাজু প্রধান, কাশীপুর ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মমিন, ৭নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আমির হোসেন, ৭ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মিন্নত আলীসহ স্থানীয় আওয়ামীলীগ ও সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

