বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ¦ এ কে এম শামীম ওসমানের পক্ষে কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে নৌকার প্রচারণা করেছেন যুবলীগের নেতাকর্মীরা। গতকাল সোমবার বিকেলে কাশীপুরের ভোলাইল এলাকায় নৌকার শ্লোগানে প্রকম্পিত হয় কাশীপুরের রাজপথ। কাশীপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহীন আলমের আয়োজনে নৌকার প্রচারণা উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা জহিরুল ইসলাম দেওয়ান, ফরিদ আহম্মেদ, শরীফুল ইসলাম দেওয়ান, রুহুল আমিন, আওয়ামীলীগ নেতা বাতেন, মনির, জলিল, খোকন, সিরাজ, লিটন, ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন কবির, তানিল আহাম্মেদসহ স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
