বিজয় বার্তা২৪ ডটকমঃ
রাঙামাটি যাওয়ার পথে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল সোমবার দেশের মহানগর ও জেলাগুলোতে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।
রোববার বেলা সাড়ে ১২ টার দিকে কুমিল্লা বিএনপির অফিসে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচির ঘোষণা করেন।

