BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৯, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

কাল আ’লীগের ঐক্যতার শক্তি জানান দিবে শামীম ওসমান

BIjoyBarta24 by BIjoyBarta24
আগস্ট ১১, ২০১৭
in রাজনীতি
0
না’গঞ্জে কিছু পত্রিকা জামায়াতের অর্থায়নে চলে-শামীম ওসমান
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জ-৪(ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সাংসদ একে এম শামীম ওসমানের ডাকে ১২ই আগষ্ট মহান জাতীয় শোক দিবস ও শোক র‌্যালিকে কেন্দ্র করে টান টান উত্তেজনা বিরাজ করছে তৃণমূল নেতৃবৃন্দের মাঝে। আর এ সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রতিটি উপজেলার নেতৃবৃন্দ। ১২ই আগষ্টের পূর্বঘোষিত সমাবেশে আগামি জাতীয় সাংসদ নির্বাচনকে কেন্দ্র করে তৃনমূল আওয়ামীলীগের নেতা শামীম ওসমান কর্মীদের উদ্দেশ্যে কি মেসেজ প্রদান করেন তা শুনার অপেক্ষায় রয়েছে কর্মীরা। অপরদিকে দলের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী মীর জাফর জাতীয় নেতাদের বিরুদ্ধে সাংগঠনিক ভাবে দল কোন ব্যবস্থা নিবে কিনা এ বিষয়টিও সাংসদ শামীম ওসমান নেতাকর্মীদের কাছে পরিষ্কার করবে এমনটাই প্রত্যাশা তৃণমূলের। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, শোক দিবস উপলক্ষে অয়োজিত সমাবেশে নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংসদ শামীম ওসমান দলীয় তেমন কোন বক্তব্য দিবে না তবে শোক দিবসের মহাত্বা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ত্যাগ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বিভিন্ন উন্নয়নচিত্র তুলে ধরা এবং কতটা ত্যাগের বিনিময়ে নারায়ণগঞ্জে বর্তমান আওয়ামীলীগের শক্ত অবস্থানের মূল কারন সাধারন নেতাকর্মীদের কাছে এটাই তুলে ধরবেন। আর সাংসদ শামীম ওসমানের হৃদয় বিধারক এমন বক্তব্য শুনার পর শোক সমাবেশ আসা তৃণমূল আওয়ামীলীগের নেতৃবৃন্দ শোকার্ত হড়ে পড়বে বলেও বিশ্লেষকরা মনে করেছেন।
সূত্রে জানা যায়, জেলা ও মহানগর যুব মহিলালীগের কমিটিকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের রাজনীতিতে দলীয় কোন্দল প্রকাশ্যে আসতে শুরু করে। পরবর্তীতে সাংসদ শামীম ওসমানকে ইঙ্গিত করে দলের মীরজাফর ও ঘষেটি বেগমের মত বেঈমানদের মতো নেতৃবৃন্দের বিভিন্ন গণমাধ্যমে বিবৃতির পর দলীয় কোন্দল প্রকাশ পায়। পরবর্তীতে সাংসদ শামীম ওসমান আগষ্টের মাসে শোক দিবস পালন উপলক্ষ্যে ফতুল্লার বাংলাভবন এবং রাইফেল ক্লাবে দলীয় নেতৃবৃন্দকে নিয়ে প্রস্তুতিমূলক সভা করেন। তবে সভাতে উপস্থিত ছিলেন না নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন এবং সাধারন সম্পাদক এড.খোকন সাহা। গত সোমবার নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে আয়োজিত প্রস্তুতি সভায় দলের তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে সাংসদ শামীম ওসমান বলেন, এটি আমার সমাবেশ নয় এটি জাতির জনক বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকে দলের নেতাকর্মীদের এক হওয়ার একটি সমাবেশ। যারা এ র‌্যালীতে থাকবে না তারা মোনাফেক হয়ে থাকবে। তাই আমি অনুরোধ করবো এখানে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই থাকুক, খোকন সাহা থাকুক, আনোয়ার ভাই থাকুক, আইভী থাকুক সকলেই অংশ নেক। তিনি বলেন, এদিন উপলক্ষে যদি সবাই এক হতে না পারে, জাতির জনকের শোকের দিন যদি একত্রে সমাবেশ করতে না পারে, সমাবেশে না আসে তবে তার ভিতরে কতটুকু আদর্শ আছে আপনারাই বুঝবেন। ‘আগামী ১২ আগস্ট নারায়ণগঞ্জে আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে স্মরণকালের শ্রেষ্ঠ শোক র‌্যালী অনুষ্ঠিত হবে। যদিও এটা শোক র‌্যালী, তবে শোককে আমরা শক্তিতে পরিণত করবো। যারা আওয়ামীলীগে বিবেধ সৃষ্টি করতে চায়, তারা যেন ভবিষ্যতে আওয়ামীলীগকে নিয়ে কথা বলতে চিন্তা করে।’‘আগামী ১২ আগস্ট নারায়ণগঞ্জে আ’লীগের সর্বস্তরের নেতাকর্মীদের নিয়ে স্মরণকালের শ্রেষ্ঠ শোক র‌্যালী অনুষ্ঠিত হবে। যদিও এটা শোক র‌্যালী, তবে শোককে আমরা শক্তিতে পরিণত করবো। যারা আওয়ামীলীগে বিবেধ সৃষ্টি করতে চায়, তারা যেন ভবিষ্যতে আওয়ামীলীগকে নিয়ে কথা বলতে চিন্তা করে।’তিনি বলেন, ‘শেখ হাসিনা ক্ষমতায় আছেন, থাকবেন। নারায়ণগঞ্জে আ’লীগের নেতাকর্মীদের মাঝে যে বিবেধ সৃষ্টি হয়েছে, কেউ বুঝে সেই বিভেদে পা দিচ্ছেন কেউ না বুঝে। তবে আমরা নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি না করে আগে দেখি শেখ হাসিনা কি নির্দেশ দেন। তিনি যদি বলেন সংসদে ৩৮০ টি আসনই হবে নৌকার, তবে সেটাই, যদি বলেন মহাজোট কিংবা মহা-মহাজোট, তাহলে আমাদের সেই পথেই চলতে হবে। তার কথার বাইরে আমরা এক চুলও নড়বো না।’
এদিকে সাংসদ শামীম ওসমানের ডাকে ১২ই আগষ্টের সমাবেশ সফল করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। ইতিহাসের সর্ববৃহত্ত সমাবেশের মাধ্যমে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্ব জানান দেবে, সে সাথে বর্তমান সাংসদ শামীম ওসমানের নেতৃত্ব নারায়ণগঞ্জ আওয়ামীলীগ কতটা শক্তিশালী তার প্রমান হবে সমাবেশকে ঘিরে।
এদিকে ১২ই আগষ্টের শোক র‌্যালি ও সমাবেশ সর্ম্পকে সাংসদ শামীম ওসমানের এক ঘনিষ্ট সহচর জানান, আগষ্ট আওয়ামীলীগের জন্য কতটা তাৎপর্যপূর্ণ এটা নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রতিটি নেতাকর্মীর কাছে তুলে ধরবেন। কতটা ত্যাগের বিনিময়ে আমরা আজ স্বাধীন বাংলাদেশে বসবাস করছি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে এদিনে হত্যার মাধ্যমে দেশকে কতটা পিচিয়ে দিয়েঝে শকুনের দল, আর বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের দায়িত্ব নেওয়ার পর বিশ্ব দরবারে উন্নয়নের দেশ হিসেবে পরিচিতি লাভ করেছে। আর বর্তমান নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অবস্থাও সাধারন নেতাকর্মীদের কাছে তুলে ধরবেন। কত তাজা রক্তের বিনিময়ে নারায়ণগঞ্জের আওয়ামীলীগের অবস্থা একটা শক্ত হয়েছে এর প্রকৃত ঘটনা তুলে দেওয়া দরকার। বিএনপি জামায়াত শিবিরের অত্যাচারের পরও নারায়ণগঞ্জ আওয়ামীলীগের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যাদের অবদান রয়েছে বিস্তারিত তুলে ধরা হবে। তবে দলের অভ্যন্তরীন কোন্দলের বিষয়ে সাংসদ শামীম ওসমান তেমন কোন বক্তব্য দিবে না বলেও সূত্রটি নিশ্চিত করেছে।

 

পরে

আওয়ামীলীগকে নিয়ে কঠিন ষড়যন্ত্র হচ্ছে-আনোয়ার হোসেন

আগে

ফতুল্লায় প্রকাশ্যে সাংবাদিক রনি’কে হত্যার হুমকি

আগে
ফতুল্লায় প্রকাশ্যে সাংবাদিক রনি’কে হত্যার হুমকি

ফতুল্লায় প্রকাশ্যে সাংবাদিক রনি’কে হত্যার হুমকি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.