বিজয় বার্তা ২৪ ডট কম
সরকারকে নিয়ে মন্তব্য করায় ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বন্দর থানা আওয়ামীলীগ। রোববার এক যৌথ বিবৃত্তিতে এমনটাই নিশ্চিত করেছেন থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম এ রশীদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবেদ হোসেন। প্রেরিত ওই বার্তায় তারা উল্লেখ করেন,বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের একটি দল। দলে থেকে দলের ক্ষতি এবং বদনাম করবে এসব মোস্তাক মার্কা নেতাদের কোন স্থান দেয়া হবেনা। গত ৬ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কাউন্সিলর সিরাজের বক্তব্যে সরকারের বিরুদ্ধে উঠে আসায় আমরা এর তীব্র নিন্দা ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করছি। একই সাথে সাংগঠনিক নিয়মেই প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থ্ াগ্রহণ করা হবে। সূত্র মতে,গত শনিবার বন্দরের একটি অনুষ্ঠানে ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি তথা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম সিরাজ ওরফে গরু সিরাজ আগামীতে এ সরকা থাকবেনা এবং কোন বাড়ি-ঘর ভাঙ্গা হবেনা বলে মন্তব্য করেন। সিরাজের বিতর্কিত বক্তব্য মুহুর্তের মধ্যে ছড়িয়ে পড়ে এবং রোববার বিভিন্ন গণমাধ্যমে সিরাজের বক্তব্যের কিছু অংশ পত্রিকান্তরে উঠে এলে স্থানীয় এলাকাবাসী ও আওয়ামীলীগ নেতাদের মাঝেঝ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে।
