বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশন এর সভাপতি ও সাধারণ সম্পাদক কর্তৃক নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে। গতকাল শনিবার সকালে ফেডারেশনের জাতীয় সম্মেলনে এ শুভেচ্ছা জানানো হয়।
জানা যায়, বাংলাদেশ ট্যাংকলরী শ্রমিক ফেডারেশনের জাতীয় সম্মেলন যাত্রাবাড়ীস্থ একটি চাইনিজ হোটেলে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে যোগদান করেন নাসিক ৬ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মতিউর রহমান মতি। এসময় ফেডারেশনের সভাপতি হাজী মো: শাহজাহান ভূইয়া ও সাধারণ সম্পাদক আজিজসহ অন্যান্য নেতৃবৃন্দরা মতিউর রহমানকে ফুল দিয়ে ফুলেল শুভেচ্ছা জানায়। এসময় মতিউর রহমান মতির সাথে আরও উপস্থিত ছিলে আশারফ উদ্দিন, মানিক মাষ্টার, জাকির হোসেনসহ আরও অনেকে। ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান ফেডারেশনের সম্মেলন সফল কামনা করে তাকে ফুলেল শুভেচ্ছা জানানোয় সকলকে ধন্যবাদ জানান।
