বিজয় বার্তা ২৪ ডট কম
নাসিক ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবুর বিরুদ্ধে ফতু্ল্লা থানায় দায়ের করা চাঁদাবাজি মামলা জামিন দিয়েছে আদালত। অপরদিকে সদর মডেল থানায় দায়ের করা মামলার ৭ দিনের রিমান্ড আবেদন বাতিল করেছেন।
বুধবার দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কায়সার আলম রিমান্ড আবেদন নামঞ্জুর করেন। পরে জেলা ও দায়রা জজ আদালতে জামিন আবেদন করলে আদালত জামিন না মঞ্জুর করে কারগারে প্রেরণ করেন।
গত ২১ এপ্রিল ফতুল্লা থানাধীন উত্তর মাসদাইরের নজরুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম কুসুম কাউন্সিলর বাবুর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। এদিকে গত ২৯ এপ্রিল রাতে কাউন্সিলর বাবুর বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ১৭ নং ওয়ার্ডের বাসিন্দা বারেক মিয়া বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

