বিজয় বার্তা ২৪ ডট কম
গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁও উপজেলার কাঁচপুর ব্রীজের নিচে রবিবার সকাল আনুমানিক ১০ টায় ফেরি করে ইয়াবা ট্যাবলেট বিক্রি করার সময় সোনারগাঁও থানার এসআই তানভীর সহ তার সঙ্গীঁয় ফোর্স হিরন (৩৫) নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করে সোনারগাঁ থানায় নিয়ে যায়। জানা যায়, দীর্ঘ দিন যাবৎ হিরন বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। হিরন রূপগঞ্জ উপজেলার মুরগাকুল এলাকার মৃত আফসার আলীর ছেলে। তাকে সোমবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
