বিজয় বার্তা ২৪ ডট কম
৩ নদীর মহনায় অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার কারেন্টজাল ও মা ইলিশসহ ৭৫ কেজি জাটকা মাছসহ ৩ জেলেকে আটক করেছে কলাগাছিয়া নৌ ফাঁড়ী পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টায় শীতলক্ষা নদীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃত জেলেরা হলো মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার বলাহির চর এলাকার ইদ্রিস আলী মিয়ার ছেলে মোজাম্মেল (৫০) তার ২ ছেলে শিপন (২০) ও রিপন (১৮)। সরকারি নিসিদ্ধ কারেন্টজালসহ ৩ জেলে আটকের সংবাদ পেয়ে বন্দর উপজেলা পরিষদের নবগত নির্বাহী কর্মকর্তা মোঃ পিন্টু বেপারী ঘটনার ওই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। জানা গেছে, কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ীর ইনর্চাজ সামছুল আলম, এএসআই আতিকুর রহমান ও অপর এএসআই দেলোয়ার হোসেনসহ তার সঙ্গীয় র্ফোস সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩ নদীর মহনায় অভিযান চালায়। অভিযান চলাকালে নৌ পুলিশ ৫০ হাজার মিটার কারেন্টজাল ও জাটকা মাছসহ জেলে উল্লেখিতদের আটক করে। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকতাকে অবগত করা হলে সংবাদ পেয়ে নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পরে নৌ পুলিশ মঙ্গলবার সকালে কারেন্টজালসহ আটককৃতদের বন্দর উপজেলা পরিষদে নিয়ে গেলে সেখানকার ভ্রাম্যমান আদালত আটকৃত জেলে পিতাপুত্রদের ১০ হাজার টাকা জরিমানা আদায় করে ছেড়ে দেয়। এবং উদ্ধারকৃত ৫০ হাজার মিটার কারেন্টজাল উপজেলা প্রাঙ্গনে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংশ করা হয়।

