বিজয় বার্তা ২৪ ডট কম
করোনা ভাইরাসের কারনে সরকার দীর্ঘ ছুটি ঘোষণা করায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭ নম্বর ওয়ার্ডের কর্মহীন হয়ে পড়া
৪৫০০ অসহায় পরিবারকে ব্যক্তিগত তহবিল থেকে খাদ্য সহায়তা দিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও এস.বি ক্যাবল অপারেটরের স্বত্তাধিকারী আবদুল করিম বাবু। শুক্রবার বিকেলে ১৭ নম্বর ওয়ার্ডের পাইকপাড়াসহ আশপাশের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দু:স্থ অসহায় পরিবারদের মাঝে ৫ কেজি করে চাল, ডাল, আলু, তেল ও লবনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী সমপরিমানে পৌঁছে দেয়া হয়। এসময় করোনা ভাইরাস থেকে বাঁচতে মানুষকে নিজ নিজ বাড়িতে অবস্থান করে সরকারের সকল নির্দেশনা মেনে চলার পরামর্শও দেন কাউন্সিলর বাবু। পাশাপাশি বিভিন্ন পাড়া মহল্লায় অলিতে গলিতে মানুষের হাত ধোঁয়ার জন্য বেসিন ব্যবস্থা চালু রাখাসহ জরুরি প্রয়োজনে আরো খাবারের ব্যবস্থা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

