বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগ বিশিষ্ট সংঙ্গীত গবেষক ও শিক্ষাবিদ ড. করুণাময় গোস্বামীর মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাংগঠিনক সম্পাদক আতাউর রহমান নান্নু, প্রচার সম্পাদক মিজানুর রহমান সজীব, ছাত্রলীগ নেতা সায়েক শহীদ রেজা সহ অন্যান্যরা।
