BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ২১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

কমরেড সুনীল রায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা”

BijoyBarta 24 by BijoyBarta 24
সেপ্টেম্বর ১০, ২০২২
in আমাদের নারায়ণগঞ্জ, সদর থানা
0
কমরেড সুনীল রায়ের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা”
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র কেন্দ্রীয় কমিটির সাবেক প্রেসিডিয়াম সদস্য কমরেড সুনীল রায়ের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সিপিবি’সহ বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও গণসংগঠনের নেতৃবৃন্দ। শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জের মাসদাইর শ্মশানে তাঁর স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিটি পার্টি ‘সিপিবি’ নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি কমরেড হাফিজুল ইসলাম, বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রথীন চক্রবর্তী, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য লক্ষ্মী চক্রবর্তী, এড. মন্টু ঘোষ, জেলা কমিটির সাধারণ সম্পাদক শিবনাথ চক্রবর্তী, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি জেলা কমিটির সাধারণ সম্পাদক হিমাংশু সাহা, সিপিবি জেলা কমিটির সদস্য দুলাল সাহা, প্রগতি লেখক সংঘ জেলা কমিটির সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস, বাংলাদেশ কৃষক সমিতি জেলার আব্বায়ক মনিরুজ্জামান চন্দন, সিপিবি ঢাকা-সুত্রাপুর থানা কমিটির সাধারণ সম্পাদক গোলাম রাব্বী খান প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, কমরেড সুনীল রায় ১৯২১ সালের ১৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার শ্যামগ্রামে নিম্নমধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। মাধ্যমিক স্কুলে পড়া অবস্থায় তিনি বাড়ি থেকে পালিয়ে নারায়ণগঞ্জের গোদনাইলে এসে চিত্তরঞ্জন কটন মিলের শ্রমিক হন। ওই সময় এ অঞ্চলে শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয় নিয়ে আন্দোলনে চলছিল। সেই আন্দোলনে যুগ দিয়ে তিনি অল্প সময়ের মধ্যে জনপ্রিয় শ্রমিক নেতা হয়ে উঠেন। ১৯৪২ সালে চিত্তরঞ্জন কটন মিলের শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে তিনি প্রথম শ্রমিক আন্দোলন শুরু করেছিলেন। শ্রমিক আন্দোলনের মাধ্যমেই কমিউনিস্ট পার্টির সাথে তাঁর যোগাযোগ হয়। কমিউনিস্ট পার্টির আদর্শ-উদ্দেশ্য তাঁর ভালো লাগে যার ফলে তিনি কমিউনিস্ট পার্টিতে যোগদান করেন। ব্রিটিশবিরোধী আন্দোলনে তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। কমিউনিস্ট পার্টির কাজ করতে যেয়ে তিনি বহুবার নির্যাতনের শিকার হয়েছেন, গ্রেফতার হয়েছেন, জেল কেটেছেন, আত্মগোপনে থেকেছেন। এ কারণে তিনি বিয়ে বা ঘর-সংসার করতে পারেননি চিরকুমার ছিলেন।

কমরেড সুনীল রায় পাকিস্তান আমলে সিদ্ধিরগঞ্জ-গোদনাইল ও আদমজী শিল্পাঞ্চলে সকলের প্রিয় একজন শ্রমিক নেতা ছিলেন। এ অঞ্চলের কমিউনিস্ট পার্টিরও নেতা ছিলেন। ৭১ এর মুক্তিযুদ্ধে তিনি অন্যতম সংগঠক হিসেবে এ অঞ্চলের শত শত যুবককে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। সুনীল রায় কৈশোরে যে লড়াই শুরু করেছিলেন তা ২০০১ সালের ১০ সেপ্টেম্বর তাঁর মৃত্যুর মধ্য দিয়ে সংগ্রামী জীবনের সমাপ্তি ঘটে। কিন্তু তাঁর আদর্শ ও সংগ্রাম আজও জীবন্ত। তিনি এদেশের কমিউনিস্ট আন্দোলনে এক উদাহরন। সততা-আদর্শ ও ত্যাগের মূর্তমান প্রতিক। সারাজীবন শ্রমিক-মেহনতি মানুষের মুক্তির জন্য লড়াই করে গেছেন। তিনি শ্রমিক শ্রেণীর সেই লড়াই-সংগ্রামের মধ্যেই অমর হয়ে থাকবেন। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় তাঁর স্বপ্ন ও জীবন থেকে শিক্ষা নিয়ে দেশের বর্তমান সংকটকালে আমাদের সংগ্রাম এগিয়ে নিতে হবে।

কমরেড সুনীল রায়ের ২১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, বাংলাদেশর ওয়ার্কার্স পার্টি, সন্ত্রাস নির্মূল ত্বকি মঞ্চ, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, খেলাঘর, বাংলাদেশ মহিলা পরিষদ, বাংলাদেশ যুব ইউনিয়ন, প্রগতি লেখক সংঘ, বাংলাদেশ কৃষক সমিতি, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সংগঠন সমূহ ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন।

পরে

বক্তাবলীতে যাত্রী পার করছিল ডিপজল, অতঃপর মাঝ নদীতে ডাকাতের হানা

আগে

সোনারগায়ে কিশোর তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৩

আগে
সোনারগায়ে কিশোর তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৩

সোনারগায়ে কিশোর তুহিন হত্যা মামলায় গ্রেফতার ৩

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.