BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

‘ঐক্যবদ্ধ শক্তি দিয়েই জঙ্গিবাদ মোকাবিলা করা হবে’

bijoy barta by bijoy barta
জুলাই ১৩, ২০১৬
in জাতীয়
0
‘ঐক্যবদ্ধ শক্তি দিয়েই জঙ্গিবাদ মোকাবিলা করা হবে’
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে জন সচেতনতা গড়ে তুলে জনগণের শক্তি দিয়েই সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবিলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সমগ্র দেশব্যাপী জনসচেতনতা গড়ে তুলে জনগণের শক্তি দিয়েই আমাদের সন্ত্রাস ও জঙ্গিবাদকে মোকাবিলা করতে হবে।’

প্রধানামন্ত্রী শেখ হাসিনা বুধবার গণভবন থেকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে তার উদ্যোগের অংশ হিসেবে চট্টগ্রাম ও সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুরসহ ১৫টি জেলার সরকারি কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সমাজকর্মী, এনজিও কর্মী, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও শিক্ষকদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সে এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম এবং তৌফিক-ই-এলাহী চৌধুরী, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব মো. আবুল কালাম আজাদ।

প্রধানমন্ত্রী বলেন, আজ যখন বাংলাদেশের ভাবমূর্তি সারা বিশ্বব্যাপী এত উজ্জ্বল, যখন আমরা আলোর পথে যাত্রা শুরু করেছি সেই সময় এই ঘটনা ঘটিয়ে বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করা, উন্নয়ন-অগ্রযাত্রা ব্যাহত করা, দেশকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে।

শেখ হাসিনা বলেন, আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ দমন করতে হবে, বাংলাদেশকে এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত করতে হবে, মানুষের জীবনে শান্তি ফিরিয়ে আনতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সকলের শান্তি-নিরাপত্তা নিশ্চিত করার জন্য- আমাদের মসজিদের ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতা, শিক্ষক, অভিভাবক, প্রশাসনে যারা কর্মরত, আইনশৃঙ্খলা রক্ষাকারি সংস্থা (যেমন-পুলিশ, বিজিবি, র্যা ব, আনসার-ভিডিপি), জনপ্রতিনিধিরা আছেন (ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, পৌরসভা, মহানগর, জেলা এবং সংসদ সদস্যবৃন্দ) এবং সমাজসেবক, ব্যবসায়ী, সাংবাদিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণিপেশার যারা আছেন সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে এই জঙ্গি-সন্ত্রাসীদের বিরুদ্ধে।

প্রধানমন্ত্রী আরো বলেন, সরকার বেতন-ভাতা বৃদ্ধি করেছে, মানুষের সামগ্রিক আয় বৃদ্ধি করেছে, খাদ্যে দেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে। আজকে মানুষের মধ্যে আর সেই হাহাকার নাই।

তিনি বলেন, আমরা দারিদ্র বিমোচন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে গৃহায়ন কর্মসূচির আওতায় দরিদ্র জনগণকে ঘরবাড়ি করে দিচ্ছি, স্বাস্থ্যসেবা জনগণের দোঁড়গোড়ায় পৌঁছে দিয়েছি-যতদূর সম্ভব আমরা দেশের সেবা করে যাচ্ছি, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি।

সন্ত্রাস ও জঙ্গিবাদি গোষ্ঠী প্রকৃত অর্থে ইসলাম ধর্মেরই ক্ষতি করছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, যখন মানুষের কল্যাণ হচ্ছে, মানুষের মাঝে একটা স্বস্তি ফিরে এসেছে, আত্মবিশ্বাস ফিরে এসেছে ঠিক সেই সময় এই ঘটনা ঘটিয়ে আমাদের সমগ্র বিশ্বের সামনে যেমন আমদেরকে হেয় করছে সেই সাথে আমি মনে করি-মুসলমান হয়ে মুসলমানকে হত্যা করে এই পবিত্র ইসলাম ধর্মটাকেই আজকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, ইসলাম শান্তির ধর্ম। আমাদের এই পবিত্র ধর্মকে কেউ হেয় করবে এটা আমরা বরদাশত করব না।

প্রধানমন্ত্রী পিতা-মাতা, অভিভাবকদের উদ্দেশ্যে এই প্রশ্ন উত্থাপন করে নিজেদের সন্তানদের প্রতি যত্মবান হবার আহ্বান জানিয়ে জঙ্গিবাদ দমনে সকলের সম্মিলিত প্রয়াসের প্রতি গুরুত্বারোপ করেন।

প্রধানমন্ত্রী বলেন, প্রত্যেক এলাকায় জঙ্গিবাদবিরোধী কমিটি, কোর কমিটি গঠন করে আড়ালে আবডালে ঘাপটি মেরে থাকা জঙ্গি, নিখোঁজ ব্যক্তি এবং গোপন তৎপরতাকে খুঁজে বের করতে সবাইকে তৎপর হতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন জেলার কর্মকর্তা নিজ নিজ এলাকায় জঙ্গিবাদ দমনে বিভিন্ন উদ্যোগ গ্রহণের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করায় তিনি তাদের ধন্যবাদ জানান এবং মুক্তিযুদ্ধের চেতনায় দলমত নির্বিশেষে সকলকে এক্ষেত্রে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান।

শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখার মাধ্যমে আমাদের জাতি, ধর্ম-বর্ণ নির্বিশেষে একজোট হয়ে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এবং উন্নয়ন ও সমৃদ্ধির জন্য কাজ করে যেতে হবে।’

এ সময় তিনি ঈদের জামাতে হিন্দু ভলান্টিয়ারদের নিরাপত্তা প্রহরা দেবার দৃষ্টান্ত উল্লেখ করে এটাকেই সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে আবহমান বাংলার চিরায়ত রুপ এবং এই দেশ সাংবিধানিকভাবেই সকল ধর্মাবলম্বীদের আবাসস্থল বলেও উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কর্মরত বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও সকলকে সতর্ক করে দেন।

তথ্যসূত্র : বাসস

পরে

রাজনীতির পরিবেশ ফিরিয়ে আনতে সংলাপের বিকল্প নেই : এরশাদ

আগে

সম্মিলিত ভাবে লাঙ্গলবন্দের উন্নয়নের ঘোষণা সেলিম ওসমানের

আগে
সম্মিলিত ভাবে লাঙ্গলবন্দের উন্নয়নের ঘোষণা সেলিম ওসমানের

সম্মিলিত ভাবে লাঙ্গলবন্দের উন্নয়নের ঘোষণা সেলিম ওসমানের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.