বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য, সাবেক মন্ত্রী ও এমপি বরেণ্য বর্ষিয়ান রাজনীতিবিদ এম কে আনোয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাসাস কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সভাপতি ও বিএনপি নেতা আনিসুল ইসলাম সানি, জাসাস নেতা মো. নজরুল ইসলাম পান্না মোল্লা, মো. শফিউদ্দিন ভূইয়া, নারায়ণগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ, সদস্য সচিব মো. জাকির হোসেন, নারায়ণগঞ্জ মহানগর জাসাসের আহ্বায়ক মো. স্বপন চৌধুরী, সদস্য সচিব মাইফেল ইসলাম ইমন, ফতুল্লা থানা জাসাসের সভাপতি আব্দুর রব ভূইয়া মন্টু, সাধারণ সম্পাদক ডা. এম এ লতিফ তুষার, বন্দর থানা জাসাসের সভাপতি এড. মতিউর রহমান মতিন, সিদ্ধিরগঞ্জ থানা জাসাসের সভাপতি জাহাঙ্গীর হোসেন স্বাধীন, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, আড়াইহাজার থানা জাসাসের সভাপতি মাহাবুব মোল্লা প্রমুখ। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
