বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিবস ও জাতীয় শিশু দিবস ২০১৭ যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপনের কর্মসূচি আলোকে সোনারগাঁয়ে এমপি জননেতা লিয়াকত হোসেন খোকা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্যাপক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শিশু সমাবেশ, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, দোয়া-মাহফিল, শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা। এম পি লিয়াকত হোসেন খোকা সকাল আটটায় সোনারগাঁও যাদুঘরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে, এবং ১৫০ পাউন্ডের কেক কাটে। পরে এমপি লিয়াকত হোসেন খোকা উপজেলার অডিটোরিয়ামে গিয়ে কেক কাটেন। সে সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীনুর ইসলাম, ডালিয়া লিয়াকত, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার, অাবু নাইম ইকবাল, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এড.সামছুল ইসলাম ভূইয়া, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নজরুল ইসলাম মেম্বর,মুক্তিযোদ্ধা, উপজেলা কর্মকর্তা /কর্মচারী, শিক্ষক, শিক্ষকা ও শিক্ষার্থী সহ জাতীয়পার্টি নেতৃবৃন্দ, আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শিশুদের বিশেষ খাবার পরিবেশন এবং বাদ জুম্মায় বিভিন্ন মসজিদে মিলাদ-মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। Attachments area
