বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির ৯নং ওর্য়াড বিএনপির সভাপতি ও সাবেক যুবদল নেতা বাবুল প্রধানের স্ত্রী সেলিনা আক্তার আততায়ীর ছুরিকাঘাতে মৃত্যু বরণ করায় গভীর শোক,পরিবারের প্রতি সমবেদনা ও মরহুমার রুহের মাগফেরাত কামনা করেছেন খালেদা জিয়ার উপদেষ্টা এড.তৈমূর আলম খন্দকার ও নারায়ণগঞ্জ মহানগর যুবদল।
শোক বার্তায় এড.তৈমূর বলেন,দেশে আইন শৃংখলা না থাকায় এধনের সহিংসতা বৃদ্ধি পাচ্ছে।তিনি অবিলম্বে খুনিকে গ্রেফতার ও বিচার দাবী করেছেনে।
সেলিনা আক্তারের মৃত্যুতে শোক ও খুনীকে গ্রেফতারের দাবী জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ,সিনিয়র যুগ্ম আহবায়ক সানোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনু, মাসুদ রানা,সরকার আলম, রানা মুজিব,আক্তার হোসেন খোকন শাহ, জুয়েল প্রধান, জুয়েল রানা, সাগর প্রধান,৯ নং ওয়ার্ড যুবদলের সভাপতি জাহাংগীর প্রধান,যুবদল নেতা ইকবাল হোসেন,মনিরুজ্জামান পিন্টু,নুর আলম প্রধান প্রমুখ।
যুক্ত বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেছেন,যুবদলের নেতাকর্মীদের অসৎ উদ্দেশে পুলিশ মিথ্যার আশ্রয় নিয়ে গ্রেফতার করছে ও সাজা দিচ্ছে।পুলিশের দাবীকৃত ঘুষ না দিতে পারায় সিদ্ধিরগন্জ্ঞ থানা যুবদল নেতা ৭ নং ওয়ার্ড যুবদলের সহ সভাপতি দুলাল হোসেনকে বিনা কারনে গ্রেফতার ও সাজা প্রধানের তীব্র নিন্দা ও অভিলম্বে মুক্তি দাবী করেছেন মহানগর যুবদল আহবায়ক মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

