BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১১, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

এই নারায়ণগঞ্জ আমাদের ক্রিকেটের জন্য আইডল ছিল-বিসিবি সভাপতি

BijoyBarta 24 by BijoyBarta 24
আগস্ট ২৪, ২০২৫
in আমাদের নারায়ণগঞ্জ, ফতুল্লা থানা
0
এই নারায়ণগঞ্জ আমাদের ক্রিকেটের জন্য আইডল ছিল-বিসিবি সভাপতি
68
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)র সভাপতি মো. আমিনুল ইসলাম বুলবুল বলেন, “এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ বড়। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম। তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠে। তখন এখানে বিভিন্ন লীগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জে বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো। এখনো নারায়ণগঞ্জে ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। আন্তর্জাতিক টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।”

রোববার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের ইসদাইর এলাকায় জেলা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি ফতুল্লা রিয়া গোপ স্টেডিয়ামের নির্মাণকাজের পরিদর্শন করেন।

তিনি বলেন, “খেলোয়াড়দের জন্য আরও সুযোগ সুবিধা দরকার। এখানে এসে ৩টা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এই উন্নয়ন করবো। যেনো নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি তা যেনো বাস্তবায়ন করতে পারি সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।”

তিনি আরও বলেন, “ ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন। ”

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, বিসিবির পরিচালক নাজমুল আবেদীন ফাহিম, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলমগীর হুসাইন, মডেল গ্রুপের মালিক ও ক্রীড়া সংগঠক মাসুদুজ্জামান মাসুদ, ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর নারায়ণগঞ্জ জেলার সভাপতি জাকারিয়া ইমতিয়াজ, সাধারণ সম্পাদক শাহরিয়ার রহমান বিদ্যুৎ প্রমুখ।

পরে

Best Free Spins 2026

আগে

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম

আগে
সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম

সোনারগাঁয়ে চাঁদা না পেয়ে ওষুধ ব্যবসায়ীকে হাত-পা ভেঙ্গে কুপিয়ে জখম

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.