বিজয় বার্তা২৪ ডটকমঃ
উৎসব মুখর পরিবেশে চলছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বিএফডিসি’র কার্যালয়ে শনিবার সকাল ৯টা থেকে শুরু হয় ভোট গ্রহণ।
শনিবার দুপুরে এক ঘণ্টার বিরতির পর আবার ভোট গ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত। এই নির্বাচনকে ঘিরে সকাল থেকেই বিএফডিসি প্রাঙ্গণ তারকাদের মিলন মেলায় পরিণত হয়েছে। ভোট দেয়ার পাশাপাশি তারা একে অপরের সাথে কুশল বিনিময় করছেন।
নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২১টি পদের বিপরীতে তিন প্যানেল থেকে প্রার্থী হয়েছেন ৫৭জন। এছাড়াও দুজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। নির্বাচনে ভোটারের সংখ্যা ৬২৪ জন।
এবারে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা মনতাজুর রহমান আকবর। যারা বিজয়ী হবেন তারা আগামী দু’বছর দায়িত্ব পালন করবেন।

