বিজয় বার্তা ২৪ ডট কম
হাইকোর্ট বিভাগের রুল পেন্ডিং এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জামিন বাতিল থাকা সত্ত্বেও তথ্য গোপন করে রাজধানীর সুরিটোলা এলাকার গৃহবধূ জান্নাতুল ফেরদৌসী উরমী হত্যা মামলার প্রধান আসামী স্বামী আসগর আলী নিন্ম আদালত থেকে জামিন নিয়েছে অভিযোগ উঠেছে।
রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেস ক্লাব শহীদ হানিফ খান মিলনায়তনে সংবাদ সম্মেলনে নিহতের মা নুর আক্তার এ অভিযোগ তোলেন। নিহত উরমীর মা নুর আক্তার কান্নাজড়িত কন্ঠে বলেন, ২০১১ সালের ডিসেম্বর মাসে অনার্স পরুয়া মেয়ে উরমীকে পুরাতন ঢাকার আসগর আলীর সাথে বিয়ে দেয়া হয়। বিয়ের পর যৌতুক হিসেবে কয়েক দফায় ১২ লাখ টাকা নেয় আসগর আলী। বিয়ের দু বছর পর এক পুত্র সন্তানের জন্ম হয়। সন্তানের বয়স এখন ৬ বছর। পারিবারিক কলহের কারণে ২০১৬ সালের ৫ নভেম্বর দুপুরে স্বামী আসগর আলী এবং ভাতিজা রনীসহ তিন জনে উরমীকে ধারালো বটি দিয়ে নৃশংস ভাবে হত্যা করে। এসময় সিঁড়িতে দাঁড়িয়ে একজন পাহাড়া দেয়। সংবাদসম্মেলনে বলা হয় দুই বছর বয়সের অনিম তার মা’কে হত্যার দৃশ্য দেখেছে। যা সংবাদ সম্মেলনে বর্ণনা করে শিশু অনিম।
ঘটনার পারদ বংশাল থানায় নিহতের বাবা মোঃ খোকন মামলা দায়ের করেন।
সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, মামলার তদন্তকারী কর্মকর্তা পক্ষপাতিত্ব করে মূল আসামীদের বাদ দিয়ে আদালতে অভিযোগ পত্র দায়ের করলে বাদীর নারাজির আবেদনেে তা বাতিল হলেও মামলার আলামত গায়েব করে ফেলে । বিষয়টি আদালতের নজরে নেয়ার জন্য বিশেষ অনুরোধ ভুক্তভোগীর।

