বিজয় বার্তা ২৪ ডট কম
পূর্বনির্ধারীত কর্মসূচি অনুযায়ী বুধবার সোনারগাঁয়ের বারদী ইউনিয়নস্থ সকল ওয়ার্ডে গণসংযোগ ও পথসভা করেছেন না’গঞ্জ-৩ আসনের সাবেক এমপি আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়সার। বৃষ্টি উপেক্ষা করে সকল ওয়ার্ডে হাজারো নেতা-কর্মী ও জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বারদীর বিভিন্ন ওয়ার্ডের দোকানপাট, জনতার উপস্থিতিবহুল এলাকা ও বিভিন্ন প্রান্তে এদিন তিনি গণসংযোগ করেন। তিনি সবার সাথে কুশল বিনিময় করেন এবং আগামী নির্বাচনে নৌকার পাশে থেকে নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করে শেখ হাসিনার নেতৃত্বের হাতকে শক্তিশালী করতে সবাইকে আহবান জানান। পথসভায় আব্দুল্লাহ আল কায়সার শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন। পথসভায় তিনি বলেন ‘জননত্রেী শেখ হাসিনা উন্নয়ন করেই চলেছেন। আবারও শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসলে দেশের উন্নয়ন আরও অব্যাহত থাকবে। তাই দশের কথা ও দেশের কথা ভেবে আমাদেরকে শেখ হাসিনার পাশে থাকতে হবে ও নৌকাকে বিজয়ী করতে হবে’। এসময় সোনারগাঁও থানা যুবলীগের সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম নান্নু, সা. সম্পাদক আলী হায়দার, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম খাঁন লিটন, কাঁচপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মাহবুব পারভেজ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ, সাদিপুর ইউনিয়ন যুবলীগ নেতা জাকির হোসেন সহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উক্ত গণসংযোগে অংশগ্রহণ করেন।
