BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১২, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে, যানজট না থাকায় স্বস্তি

BijoyBarta 24 by BijoyBarta 24
মার্চ ১৭, ২০২৬
in লিড, সিদ্ধিরগঞ্জ থানা
0
ঈদ যাত্রায় মহাসড়কে যানবাহন ও যাত্রীর চাপ বেড়েছে, যানজট না থাকায় স্বস্তি
65
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। দুপুরের পর থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের বিভিন্ন পয়েন্টে যানবাহন ও যাত্রীর চাপ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কোথাও বড় ধরনের যানজট না থাকায় স্বস্তিতে আছেন যাত্রীরা।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ২টার দিকে মহাসড়কের সাইনবোর্ড, চিটাগাং রোড ও কাঁচপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, দূরপাল্লার বাস, ট্রাক, প্রাইভেট কার ও মোটরসাইকেলের চাপ বেড়েছে। কোথাও কোথাও যানবাহন ধীরগতিতে চললেও দীর্ঘ সময় আটকে থাকার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

সাইনবোর্ড এলাকায় বাসের জন্য অপেক্ষা করছিলেন গার্মেন্টসকর্মী সুমাইয়া আক্তার। তিনি বলেন, ছুটি পেয়েই বাসায় যাওয়ার জন্য বের হয়েছি। সকালে ভিড় কম ছিল, কিন্তু দুপুরের পর মানুষ অনেক বেড়ে গেছে। তারপরও ভালো লাগছে, গাড়ি থেমে নেই— ধীরে হলেও চলছে।

পরিবারের সঙ্গে গ্রামের উদ্দেশে রওনা হওয়া বেসরকারি চাকরিজীবী রাশেদ মিয়া বলেন, প্রতি বছর ঈদের আগে ভয় থাকে জ্যামে পড়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হবে। এবার এখন পর্যন্ত তেমনটা হচ্ছে না। একটু স্লো যাচ্ছে, কিন্তু একদম বন্ধ হয়ে থাকছে না।

চিটাগাং রোডে কাউন্টার থেকে টিকিট নিয়ে অপেক্ষা করছিলেন কলেজশিক্ষার্থী নাহিদ হাসান। তিনি বলেন, শেষ সময় টিকিট পাইছি, তাই একটু ঝামেলা হয়েছে। লোকজন অনেক বেশি, কাউন্টারে চাপও বেশি। তবে পুলিশ রাস্তা ঠিক রাখতেছে, তাই যাত্রাটা সহনীয় মনে হচ্ছে।

একই এলাকায় আরেক যাত্রী ব্যবসায়ী আবদুল করিম বলেন, দুপুরের পর হঠাৎ করে ভিড় বাড়ছে। বাসে উঠতে একটু কষ্ট হচ্ছে, কিন্তু আগের মতো ভয়াবহ যানজট নেই। যদি এইভাবে থাকে, তাহলে সময়মতোই পৌঁছানো যাবে।

বাসচালকদের সঙ্গে কথা বলে জানা যায়, মহাসড়কের কয়েকটি পয়েন্টে যানবাহনের চাপের কারণে গতি কমে এলেও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে না।

কাঁচপুর এলাকায় দায়িত্বরত এক বাসচালক বলেন, দুপুরের পর গাড়ি অনেক বেড়েছে। কিছু জায়গায় ধীরগতিতে চলতে হচ্ছে, তবে কোথাও দাঁড়িয়ে থাকতে হচ্ছে না।

চিটাগাংরোড এলাকার বাস কাউন্টারগুলোতে দুপুরের পর যাত্রীদের ভিড় বাড়তে দেখা যায়। কাউন্টার মালিকরা জানান, সকাল থেকেই টিকিট বিক্রি ভালো ছিল, তবে দুপুরের পর যাত্রীদের চাপ হঠাৎ করে বেড়ে যায়।

নিশাত নামে এক কাউন্টার মালিক বলেন, অনেকেই শেষ মুহূর্তে টিকিট কাটছেন। ফলে কাউন্টারেও ভিড় বাড়ছে। বাস ছাড়তে দেরি হচ্ছে না, তবে যাত্রী সামলাতে একটু চাপ পড়ছে।

মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে তৎপর রয়েছে হাইওয়ে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মদনপুর ও মোগরাপাড়া এলাকায় ৮২ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। আমরা বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।

তিনি জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে জেলা পুলিশ, র‍্যাব এবং ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) একযোগে কাজ করছে। অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেসবিহীন যানবাহন চলাচল ও সড়কে শৃঙ্খলা ভঙ্গের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে।

পরে

Escort girl déclaration Marseille Escorts Paname

আগে

Starting in the PH678 On-line casino is quick and simple

আগে

Starting in the PH678 On-line casino is quick and simple

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.