বিজয় বার্তা২৪ ডটকমঃ
ঈদ উপক্ষে তৃতীয় দিনের মতো চলছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ দেয়া হচ্ছে ২৩ তারিখের টিকিট।
রাজধানীর কমলাপুর স্টেশনে সকাল আটটা থেকে শুরু হয় টিকিট বিক্রি। চলবে বিকেল ৫টা পর্যন্ত। স্ট্শেনে রাত থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন যাত্রীরা। ২৩ তারিখ শুক্রবার হওয়ায়, ওই দিনের টিকিটের চাহিদা বেশি বলে জানিয়েছে রেলকর্মীরা। আগামীকাল দেয়া হবে ২৪ জুন ও পরদিন বিক্রি হবে ২৫ জুনের আগাম টিকিট।
এছাড়া ২৯ ও ৩০ জুনের ফিরতি টিকিট পাওয়া যাবে ২০ ও ২১ জুন। আর ১ ও ২ জুলাইয়ের ফিরতি টিকিট পাওয়া যাবে ২২ ও ২৩ জুন ।
