বিজয় বার্তা ২৪ ডট কম
মুফতি মাসুম বিল্লাহ বন্দরে ইসলামী আন্দোলনের নেতার উপর হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, একের পর এক আমাদের কর্মীদের উপর হামলা এটা মেনে নেয়া যায় না। হামলায় জড়িতদের মামলা হয়েছে। সুতরাং তাদেরকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এতে যদি কোন কাল বিলম্ব হয় তাহলে সেটা কখনোই তৌহিদি জনতা মেনে নিবে না।
আজ বাদ মাগরিব বন্দর থানায় এক প্রতিবাদ সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ কথা বলেন।
২ জুলাই রাত ৯টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন এর উপর এলাকার চিহ্নিত সন্ত্রাসী বিকি, ইমন, সূজন ও নাজিম হামলা চালিয়ে গুরুতর আহত করে। তিনি এশার নামাজ শেষ করে রাস্তা দিয়ে বাসায় যাচ্ছিলেন। এমতাবস্থায় উল্লিখিত সন্ত্রাসীদের রাস্তার পাশে মাদক ও ইয়াবা সেবনে বাধা দেয়ায় তার উপর চড়াও হয়।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতেল ভর্তি করান।
হামলার ঘটনা শুনে হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ সহ প্রতিনিধি দল।

