বিজয় বার্তা ২৪ ডট কম
“আসুন গাছ লাগাই, সুন্দর নগরী গড়ি” এই শ্লোগানে মাস ব্যাপী বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেছে ইসলামী অান্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর।
বুধবার বাদ অাসর শহরের ডিআইটি মসজিদের সামনে রাস্তার দুই পাশে বৃক্ষ রোপনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন ইসলামী অান্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ।
এ সময়ে উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, সদস্য দেলোয়ার হোসেন, অামির হোসেন, অাব্দুল হাসেম, অাকরাম হোসেন, ইমাম হোসেন, মোস্তফা সরকার প্রমুখ।
এ সময় নিম, পেয়ারা, কৃষ্ণচূড়া, বিলম্ব,কাউফল সহ নানা প্রাকৃতির গাছ রোপন করা হয়।
পরে মাস ব্যাপী বৃক্ষ রোপনের কর্মসূচি সফল করতে মোনাজাত পরিচালনা করা হয় ।
