বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন স্কুল-কলেজের সামনে গোপনাঙ্গ দেখানোর অভিযোগে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন এ রায় দেন। দণ্ডিত মাহবুব আলম উপজেলার চৈতনকান্দা এলাকার কফিলউদ্দিনের ছেলে।
এর আগে সকালে উপজেলার ইউনাইটেড স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের উত্ত্যক্ত করার সময় শিক্ষার্থীরা ধাওয়া করে তাকে আটক করে গণধোলাই দেয়। পরে তাকে পুলিশের হাতে সোপর্দ করা হয়।

