বিজয় বার্তা ২৪ ডট কম
কশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আড়াই হাজার থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা,দোয়া মাহফিল ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে আড়াইহাজার উপজেলা থানা সদর বাজার এলাকায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় আড়াই হাজার থানা বিএনপির সহ সভাপতি ও সাবেক চেয়ারম্যান শহীদুল্লাহ মিয়ার সভাপতিত্বে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক পারভীন আক্তার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, বাংলাদেশ ওলামাদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি বেনজির আহাম্মেদ বেনু, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক ও বি.আর. ডি. বি সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন আনু সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা দেশের প্রতি ও বিএনপি দলের প্রতি জিয়াউর রহমানের অবদান কথা তুলে ধরেন। পরে তার আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

