বিজয় বার্তা ২৪ ডট কম
আবারো আড়াইহাজার থানা থেকে পুলিশের মটর সাইকেল চুরি হয়েছে। জনমনে গাড়ি চোর আতংক।
পুলিশ সূত্রে জানাগেছে,আড়াইহাজার থানার ওসি তদন্ত সফিকুল ইসলামের সম্প্রতি ক্রয়করা নতুন পালসার মটর সাইকেলটি ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে থানার গাড়ি রাখার ছাউনিতে রাখেন। রাতে তার প্রয়োজনে গাড়ি রাখার ছাউনিতে গিয়ে দেখেন সেখানে তার মটর সাইকেলটি নাই।
পুলিশ বিভিন্নস্থনে মটর সাইকেলটি খোজ করেও পায়নি। এ পর্যন্ত আড়াইহাজার থানা থেকে ৩ দারোগা ও আড়াইহাজার থানার ওসি তদন্ত সফিকুল ইসলামের মটর সাইকেলসহ ৪টি দামী মটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। প্রত্যেকটি মটর সাইকেলই থানার ভিতর একইস্থান থেকে চুরি হয়েছে। যে স্থনটি থেকে চুরি হয়েছে সেই স্থানটি সহ পুরো থানা এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকা সত্ত্বেও এ পর্যন্ত পুলিশের চারটি মটর সাইকেল চুরির ঘটনায় পুলিশ প্রকৃত চোরকে গ্রেফতার বা চোরাইকৃত মটর সাইকেল উদ্ধার করতে পারেনি। পর পর থানা থেকে পুলিশ অফিসারদের চারটি মটর সাইকেল চুরির ঘটনায় আড়াইহাজারে জনমনে গাড়িচোর আতংক বিরাজ করছে।
আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার রাকিব চুরির ঘটনা স্বীকার করে জানান,অপরাধীদের সনাক্তের চেষ্টা চলছে। তবে এ পর্যন্ত কোন মামলা হয়নি।
