বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেনকে প্রত্যাহার করে নিয়ে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব পালন করবেন পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম।
শুক্রবার (১৭ মে) জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদের নির্দেশে ওসি আক্তার হোসেনকে প্রত্যাহার করে নেয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) মো. সাজ্জাদ রোমন জানান, পুলিশ সুপারের নির্দেশে প্রশাসনিক কারণে তাকে প্রত্যাহার করা হয়েছে।
