বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২ টি পৃথক অভিযানে ৬২ কেজি গাঁজাসহ ৬জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। র্যাব-১১ এর স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম বিষয়টি নিশ্চিত করেন।
রাতে বিশনন্দি এলাকা থেকেে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১ টি প্রাইভেট কার,মাদক বিক্রয়ের নগদ ৭,৮৫৫/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোনউদ্ধারসহ গ্রেফতার করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ আব্দুর রহমান (২৫), মোঃ মহসিন (৩০), মোঃ ফুল মিয়া (৪০), দেলোয়ার হোসেন (২০), মোছাঃ মনোয়ারা বেগম (৫০), পপি আক্তার (২৩)।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারথানায়নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

