বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত মোঃ হাবিব মিয়া হত্যা মামলার এজাহারনামীয় আসামীকে ২৪ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ জানায়, গত ০৭/০১/২০২৩ তারিখে আড়াইহাজার থানাধীন গহরদী (নয়াপাড়া) এলাকায় পূর্ব শত্রæতার জের ধরিয়া মোঃ হাবিব মিয়া হত্যার ঘটনা ঘটে। উক্ত হত্যাকান্ডের ঘটনায় নিহতের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম বাদী হয়ে ০৩ (তিন) জন আসামীর বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা দায়ের করে।
তারা আরো জানায়, এই নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িত এজাহারনামীয় আসামীরা ঘটনার পর পরই আত্মগোপনে চলে যায়। র্যাব-১১ এর সদর কোম্পানীর একটি চৌকস গোয়ান্দা দল উক্ত হত্যাকান্ডের পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করে। নৃশংস এই হত্যার সাথে জড়িত পলাতক আসামী জোসনা বেগম (৫০), স্বামী-হান্নান কাজী, সাং-গহরদী (নয়াপাড়া), থানা-আড়াইহাজার, জেলা-নারায়ণগঞ্জ’কে সনাক্ত ও তার অবস্থান নিশ্চিত হয়ে অদ্য ০৮ জানুয়ারী ২০২৩ তারিখ আনুমানিক ১৮:৩০ ঘটিকায় নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন একরামপুর এলাকায় র্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যে হত্যা মামলার এজাহারনামীয় আসামী জোসনা বেগম (৫০)’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ এর নিকট হস্তান্তর করা হয়েছে।

