বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ আড়াইহাজারে তানহা নামের একটি শিশু সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাহমুদপুর ইউপির কল্যান্দী মোল্লা পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত তানহা ওই এলাকার অহিদ মিয়ার মেয়ে।
এলাকাবাসী ও আড়াইহাজার থানার এসআই শামীম হোসেন জানান, তানহা বাড়ির সামনে খেলা করছিল। এ সময় মাল বোঝাই একটি নছিমন তাকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। স্থানীয়রা নছিমনটি আটক করলেও চালক পালিয়ে যায়।

