বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মজিবুর রহমান নামে এক পাওয়ারলুম শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলার হাইজাদী ইউনিয়নের ইলুমদী কান্দাপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। সে ওই গ্রামের নুরুল হকের ছেলে।
আড়াইহাজার থানার উপ-পরিদর্শক (এস আই ) সজিব জানান, বুধবার সন্ধ্যায় মজিবুর বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি অনেক খোঁজাখুজির পর আজ দুপুরে নিহতের স্বজনরা একটি পরিত্যাক্ত বাড়িতে তার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবরদেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে আঘাতে পর শ্বাসরোধে হত্যা করে লাশ এখানে ফেলে যায় দুর্বৃত্তরা। হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

