বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাহ্আলম হত্যা মামলায় তার স্ত্রীসহ পরিবারের আরো তিন সদস্যকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এ সময় পাঁচদিনের রিমান্ড চেয়েও আবেদন করা হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় নরসিংদীর শেখেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। এরা হলেন চৌথার আখরপাড়ার ওয়াজ উদ্দিনের ছেলে আলাউদ্দিন, তার মেয়ে সেলিনা আক্তার ও শিরীনা আক্তার এবং নিহতের দ্বিতীয় স্ত্রী সুমী আক্তার। এ মামলার অন্য আসামি সহোদর শফিকুল এবং নবী হোসেন এখনো পলাতক রয়েছে।
এর আগে ১৬ জুলাই নিহতের মা মমতাজ বেগম একই পরিবারের ছয়জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহতের শ্যালিকা শিরীনা আক্তারের সঙ্গে তার পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে কীভাবে তার মৃত্যু হয়েছে তা বলা যাবে।
