বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় ” দারুচিনি ভুতের আড্ডা ” নামে একটি রেষ্টুরেন্টে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। এসময় রেষ্টুরেন্টের গোপনীয় ব্যবস্থায় আপত্তিকর অবস্থায় ৯ জোড়া কপোত কপোতিকে আটক করা হয়।
রবিবার (৩ মার্চ) দুপুরে উপজলার পৌর বাজার এলাকায় আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহাম্মেদের নেতৃত্বে
এই অভিযান পরিচালনা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক আহাম্মেদ জানান, দীর্ঘ দিন ধরে পৌর বাজারের খুরশিদ আলম সুপার মার্কেটের এ রেষ্টুরেন্টটিতে স্কুল কলেজ পড়ুয়া ছাত্র- ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে এসে আপত্তিকর অবস্থায় আড্ডায় লিপ্ত হয়। ছাত্র- ছাত্রী ছাড়াও এলাকার বখাটে ছেলে মেয়েরা প্রতি নিয়ত এ রেষ্টুরেন্টে বিশেষ ব্যবস্থা থাকায় আড্ডা ও অসামাজিক কাজে লিপ্ত হয়। সম্প্রতি গোপন সংবাদের ভিত্তিতে এমন একটি অভিযানের সিদ্ধান্ত নেয়া হয়। এরই এক পর্যায়ে আজ এ অভিযানে ৯ জোড়া কপোত-কপোতিকে সহ রেষ্টুরেন্টের ৪জন ষ্টাফকে আটক করে উপজেলা প্রশাসনের জিম্মায় নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এ সময় অভিযানে আরো উপস্থিত ছিলেন, আড়াইহাজার থানার ওসি মোহাম্মদ আহসানউল্লাহ সহ পুলিশ ফোর্স ও আনসার সদস্যরা।

