বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ডেকে নিয়ে চাচাতো ভাইয়ের স্ত্রীকে ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে ধর্ষিতার স্বামী বাদী হয়ে আড়াইহাজার থানায় এই মামলাটি দায়ের করেন।
অভিযুক্ত নাঈম আড়াইহাজারের বালিয়াপাড়া গ্রামের মৃত জামান মোল্লার ছেলে ।
মামলার সুত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ধর্ষক নাঈমের স্ত্রী শশুর বাড়ীতে অবস্থান করায় বাড়ীতে কেউ না থাকার সুবাধে বাড়ির আঙ্গিনা পরিষ্কারের কথা বলে ভাবীকে ডেকে আনে। ভাবী বাড়ীতে আসার সাথে সাথেই দেবর নাঈম (৪০) ভাবীকে ঘরের ভিতর টেনে নিয়ে গিয়ে মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষন করে । ঘটনার পর লোকলজ্জার ভয়ে ওই নারী বিষয়টি গোপন করেন। পরে ওই নারী অসুস্থ হয়ে পড়লে স্বামীর কাছে ঘটনা খুলে বলেন। ওই দিন অসুস্থ্য স্ত্রীকে প্রথমে আড়াইহাজার হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত ডাঃ তাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার করেন ।
আড়াইহাজার থানার ওসি মোঃ নজরুল ইসলাম জানান, এ ব্যাপারে থানায় মামলা নেওয়া হয়েছে। অভিযুক্ত নাঈমকে গ্রেফতারের চেস্টা চলছে ।

