বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিদেশি মদসহ দুই ব্যবসায়ীকে আটক পুলিশ।
শনিবার সকালে উপজেলার কালিবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- রূপগঞ্জের মাওনা এলাকার ফজলুল হকের ছেলে মেহেদী হাসান ও একই থানার আলমনগর এলাকার হারুন অর রশীদের ছেলে আল-আমিন।
আড়াইহাজার থানার এএসআই নকুল ধর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুই ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের সঙ্গ থাকা প্লাস্টিকের ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হবে।

