বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বিকাল ২টার দিকে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ইউএনও’র হস্তক্ষেপে গোপালদী পৌরসভাধীন কলাগাছিয়া এলাকায় একটি বাল্য বিবাহ বন্ধ হয়েছে। কনে স্থানীয় আরএস উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। বর নরসিংদী জেলার মাধবদী এলাকার কাঁঠালিয়া ইউপির চৌগরিয়া এলাকার মোতালিব প্রধানের ছেলে আল-মামুন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার আঞ্জুমান আরা জানান, পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী সকাল থেকেই চলছিল সব ধরনের প্রস্তুতি। খবর পেয়ে ইউএনও সোহাগ হোসেন ও অ্যাসিল্যান্ড উজ্জ¦ল হোসেন বিয়ে বাড়িতে গিয়ে পুলিশের সহযোগিতায় তা বন্ধ করে দেন। এ সময় কনে, বর ও কনের বাবা ও মাকে আটক করা হয়। পরে স্থানীয় ২নং ওয়ার্ড কাউন্সলর ও স্থানীয় বণিক সমিতির সাধারণ সম্পাদকের উপস্থিতিতে কনের বাবা মুচলেকা দিয়ে তিনিসহ অন্যরা ছাড়া পায় ।

