বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে প্রাণী সম্পদ প্রদর্শনী উদ্বোধন ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শনিবার(২৫) ফেব্রæয়ারী প্রাণী সম্পদ ডেইরী উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল দিন ব্যাপী বিভিন্ন উন্নত প্রজাতির গরু,মহিষ,দুম্বা,ছাগল, ভেড়া,হাস,মুরগী,পাখি। খামারে উৎপাদিত ডিম,দুধ,বিভিন্ন ধরণের পশু ও পাখির খাদ্য,চিকিৎসা কাজে ও খাদ্য উৎপাদনে ব্যবহৃত যন্ত্রপাতি এ প্রদর্শনীতে প্রদর্শন করা হয়।
প্রদর্শনীতে সাধারন খামারীদের জ্ঞান বৃদ্ধির লক্ষে বিভিন্ন ধরনের শিক্ষা মূলক প্রচার পত্র বিলি করা হয়। প্রদর্শণীতে বিভিন্ন খামারী,সাধারন কৃষক ও স্কুল কলেজের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন। প্রদর্শনীতে ভুটানী গরু,শত কেজি ওজনের খাসি ও দুম্বা দেখতে হাজারো মানুষ দেখতে আসে।
প্রদর্শনীতে আলোচনা সভা ও সফল খামারীদের মধ্যে প্রধান অতিথি হিসেবে ক্রেষ্ট ও সনদপত্র বিতিরণ করেন,নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে প্রদর্শনীর সার্বিক দিক তুলে ধরে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ সজল কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা কৃষিবিদ বাসনা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার,ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান আবু তালেব মোল্লা,উচিতপুরা ইউনিয়নের চেয়ারম্যান ইসমাইল হোসেন। এছাড়া সফল খামারিরা সভায় তাদের সাফল্যের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে খামারিদের উৎপাদিত পুষ্টিকর দুগ্ধ উপস্থিত সকলকে পান করান। পরে প্রধান অতিথি সফল খামারিদের মধ্যে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন।

