বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বোনের সঙ্গে গোসলে গিয়ে পুকুরে ডুবে আব্দুল্লাহ নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচণ্ডি গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল্লাহ একই গ্রামের বাদল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বড় বোনের সঙ্গে পাশের পুকুরে গোসলে যায় আব্দুল্লাহ। এ সময় হঠাৎ পানিতে পড়ে যায় শিশুটি। বড় বোন বাড়িতে এসে খবর দিলে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

