বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে গোপালদীর সদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সায়মা ওই গ্রামের হাসান আলীর মেয়ে।
সায়মার বাবা জানান, সকাল থেকে সায়মাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। ১১টায় বাড়ির সামনের ডোবা থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, শুনেছি পানিতে ডুবে একটি মেয়ে মারা গেছে। পারিবারিকভাবে উদ্ধার করা হয়েছে।

