বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে আড়াইহাজারে “চাঞ্চল্যকর নৈশ প্রহরী হত্যা” মামলার পলাতক আসামীকে ৭২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-১১। রাতে ডিএমপি, ঢাকা’র দক্ষিণখান থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হোসেন (৬০), আড়াইহাজারের আগুয়ান্দী এলাকার মৃত আব্দুল গনির ছেলে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উল্লেখ্য যে, ভিকটিম হোসেন (৬০) আড়াইহাজার থানাধীন উচিৎপুর বাজারে নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। গত ২৩-১১-২০২২ তারিখ ভোরে উচিৎপুর বাজরস্থ রুস্তম আলীর দোকানের সামনে গ্রেফতারকৃত আসামী এবং ভিকটিম বাকবিতন্ডায় লিপ্ত হয়। একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর হাতে থাকা টর্চলাইট দ্বারা ভিকটিমকে উপর্যপুরি আঘাত করে হত্যা করে। হত্যাকান্ডের পর হতেই আসামী হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এই পাশবিক ও নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকা ও মিডিয়ায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, উক্ত ঘটনায় ভিকটিমের শ্যালক মোঃ লায়েছ বাদী হয়ে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-৩১ তারিখ- ২৩ নভেম্বর ২০২২। উক্ত হত্যাকান্ডের পর হতে এজাহারনামীয় পলাতক আসামী মোঃ হোসেন (৬০) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ এর একটি চৌকস গোয়েন্দা দল হত্যা মামলার এজাহারভূক্ত পলাতক আসামী মোঃ হোসেন’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। পরবর্তীতে অদ্য ২৬ নভেম্বর ২০২২ইং তারিখে গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এজাহারভূক্ত পলাতক আসামীকে ডিএমপি, ঢাকা’র দক্ষিনখান থানা এলাকায় সনাক্তপূর্বক গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত হত্যাকান্ডের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে।
পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য গ্রেফতারকৃত আসামীকে আড়াইহাজার থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

