বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজার থানা পুলিশ সহোদর ভাই দুই জামাত নেতাকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে উপজেলার সদরের মুকুন্দী থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো মুকুন্দী গ্রামের মৃত হায়াত আলীর ছেলে এবং স্থানীয় আওয়ামীলগ নেতা ও কাউন্সিলর বশির উদ্দিনের ভাই মাওলানা ফায়জুল্লাহ( ৫৫) ও মাওলানা কালিমুল্লাহ কালাম (৫২)।
আড়াইহাজার থানার উপপরিদর্শক ( এস আই )মনিরুল ইসলাম জানান, ২০০৮ সালের বিশেষ ক্ষমতায় আইনে একটি মামলা তাদের বিরুদ্ধে গেস্খফতারী প্ররোয়ানা জারী করা হয়। সেই গ্রেফতারী প্ররোয়ানায় তাদের গ্রেফতার করা হয়। তাদের শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত জামাত নেতারা স্থানীয় কাউন্সিলর বশির উদ্দিনের ভাই।

