বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে একই রাতে ডাকাতি ও গরু চুরির ঘটনা ঘটেছে। উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী গ্রামে এই ঘটনাগুলো ঘটে। জানা যায়, রবিবার গভীর রাতে ঐ গ্রামের খালপাড়ে ইসলাম মিয়ার বাড়ীতে ১৪/১৫ জনের মুখোশধারী ডাকাতদল টিনসিট বিল্ডিংয়ের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ইসলাম ও তার পরিবারের সদস্যদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকা সহ প্রায় ৩ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে তাদের ডাক চিৎকারে আশে পাশের লোকজন আসার আগেই ডাকাতদল পালিয়ে যায়। একই রাতে ঐ গ্রামের ফালাইন্নার ও ফজু মিয়ার ২ টি গাভী চুরি করে নিয়ে যায় চোর চক্র। আড়াইহাজার থানা পুলিশ জানায়, এ ব্যাপারে কোন অভিযোগ পাওয়া যায় নি।
