বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই বাড়ি থেকে স্বর্ণালঙ্কারসহ প্রায় ৩ লাখ টাকার মালমাল নিয়ে যায়। শুক্রবার রাতে স্থানীয় দাইরাদী এলাকায় এই ঘটনা ঘটে।
খবর পেয়ে গোপালদী ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছেন। এ ঘটনায় জিয়াউল নামে ডাকাত দলের এক সদস্য আটক করেছে পুলিশ। সে ওই এলাকার মৃত আবদুল হাকিমের ছেলে।
গোপালদী বাজার পুলিশ তদন্তকেন্দ্রের ওসি হাসান জানান, শুক্রবার রাতে এ ঘটনাটি ঘটেছে। তবে এটি ডাকাতির ঘটনা না, একজন ব্যাক্তি ওই বাড়িতে প্রবেশ করে স্বর্ণালঙ্কার ও টাকা নিয়ে যায়। পরে সন্দেহজনক ডাকাত দলের এক সদস্যকে আটক করা হয়েছে। এছাড়ও সে স্থানীয় একটি বাড়িতে ঘটে যাওয়া ডাকাতির মামলারও আসামি।

