বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শামীম নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা এলাকা থেকে গ্রেফতার করা হয়।
এর আগে রবিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে আড়াইহাজার থানায় দুই ব্যক্তিকে আসামি করে একটি মামলা করেছেন।
গ্রেফতারকৃত শামীম (৩২) সাতগ্রাম ইউনিয়নের নোয়াদ্দা এলাকার মৃত আসকর আলীর ছেলে। এই ঘটনায় তার সহযোগি আনোয়ার (৩০) নামে এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে। তিনি পলাতক রয়েছেন। সে নরসিংদী থানাধীন টানপাথরপাড়া এলাকার আরমানের ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান মোল্লা বিষিয়টি নিশ্চিত করেছেন।
এজাহার সূত্রে জানা গেছে, ধৃত আসামি দীর্ঘদিন ধরেই গৃহবধূকে উত্যক্ত করে আসছিল। ২৫ আগস্ট তার স্বামী বাড়িতে ছিলেন না। এই সুযোগে রাতে নির্যাতিতার বসত ঘরের বাথরুমের পার্শ্বে আগে থেকে লুকিয়ে অবস্থান করছিল শামীম। গৃহবূধ বাথরুমে ভেতরে ঢুকার সময় তাকে পেছন দিক থেকে মুখ চেপে ধরে। এক পর্যায়ে বাথরুমের ভেতরে নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। এ সময় বাইরে দাঁড়িয়ে ছিলেন তার সহযোগি আনোয়ার। এ সময় কিছুক্ষণ পর গৃহবধূর স্বামী বাড়িতে এসে ডাকাডাকি করে তাকে না পেয়ে বাথরুমের দিকে এগিয়ে গেলে দরজার ভেতরে থেকে বন্ধ দেখতে পেয়ে তার সন্দেহ হয়। এক পর্যায়ে দরজা খোলে শামীম ও তার সহযোগি আনোয়ার দৌঁড়ে পালিয়ে যায়।

