বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ২২ কেজি গাঁজা সহ ৬ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বিকালে থানাধীন বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নুর মোহাম্মদ (৩৭), মোঃ মনির (৪২), মোঃ জিসান (২২), মোঃ নাহিদ (২০), মোসাঃ নাসিমা বেগম (৩০), মোসাঃ জোৎনা বেগম (৩৫)।
র্যাব-১১্র এর ডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামী ১। নুর মোহাম্মদ (৩৭), ২। মোঃ মনির (৪২), ৩। মোঃ জিসান (২২), ৪। মোঃ নাহিদ (২০), ৫। মোসাঃ নাসিমা বেগম (৩০), ৬। মোসাঃ জোৎনা বেগম (৩৫) আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও এর আশ-পাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে। মাদকের কড়াল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাচাঁতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে।

