বিজয় বার্তা ২৪ ডট কম
আড়াইহাজারে শনিবার রাতে সড়ক অবরোধ করে যানবাহন থামিয়ে যাত্রীদের কুপিয়ে ছিনতাইকালে উত্তেজিত জনতা এক ছিনতাইকারী আসাদ ওরফে আসাদুল্লা (২৫)কে ধরে গণপিটুনী দিয়ে হত্যা করে পুকুরে ফেলে দেয়।
ঘটনাটি ঘটেছে,২৪ ডিসেম্বের শনিবার রাত ৮টায় উপজেলা হাইজাদী ইউনিয়নের মাধবদী কান্দাপাড়া এলাকায় পাকা সড়কে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে,ঐ দিন রাতে উপজেলার গুরুবদী এলাকার আজিজুল হক(৪৬),তার ছেলে রাকিব(১৭) ও ভাতিজা আরিফুল ইসলাম সোনারগা উপজেলার নোয়াগাও ইউনিয়নের বিষ্ণাদী গ্রামে ওয়াজের অনুষ্ঠানে গ্যাস বেলুন(পোটকা) বিক্রি করে। তারা রাত ৮টার দিকে ওয়াজ থেকে মোটর সাইকেল যোগে তাদের বাড়িতে ফেরার পথে উপজেলার হাইজাদী ইউনিয়নের মাধবদী কান্দাপাড়া এলাকায় পাকা সড়কে আসলে ৩জন ছিনতাইকারী সড়কে কলাগাছ ফেলে রাস্তায় ব্যরিকেট দিয়ে তাদের মোটর সাইকেলের গতিরোধ করে। পরে তারা দা,ছোরা দিয়ে ৩জনকে এলোপাথারী কুপিয়ে তাদের কাছে থাকা ২৪০০টাকা ও ৩টি মোবাইল সেট নিয়ে যায়। ঐ সময় তাদের ডাক চিৎকারে আশেপাশের কয়েকশ লোকজন এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া দেয়। পরে উত্তেজিত জনতা উপজেলার মাধবদী সিন্দি বিলে এক ছিনতাইকারীকে ধরে গণপিটুনী দিয়ে বিষ্ণাদী গ্রামের রমার কচুরীপানা ভর্তি পুকুরে ফেলে দেয়। পরে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ পুকুর থেকে ছিনতাইকারীর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। নিহত ছিনতাইকারী আসাদ ওরফে আসাদুল্লা আড়াইহাজার উপজেলার মাধবদী এলাকার জজ মিয়ার ছেলে। এলাকাবাসী ছিনতাইকারীদের ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত আজিজুল হক,রাকিব ও আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তাদের মধ্যে রাকিব ও আরিফুল ইসলাম এর অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা ও আহত আজিজুল হক বাদী হয়ে একটি ছিনতাই মামলা দায়ের করেছে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আজিজুল হক হাওলাদার মামলার সত্যতা নিশ্চিত করে জানান ছিনতাই ও হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

